রোজদিন ডেস্ক, কলকাতা:- আর জি কর মেডিক্যালের পর এবার আইন কলেজেই গণধর্ষণ? সাউথ ক্যালকাটা ল’ কলেজেই ‘গণধর্ষণের’ শিকার আইনেরই ছাত্রী! গণধর্ষণে অভিযুক্ত তৃণমূলকর্মী তথা কলেজেরই অস্থায়ী কর্মী মনোজিত মিশ্র। প্রাক্তনী, তাও কলেজে মূল অভিযুক্ত মনোজিতের বিশাল প্রভাব! ছাত্র পরিচালন সমিতির সুপারিশে এখন কলেজের অস্থায়ী কর্মী মনোজিত।
এই গণধর্ষণের অভিযোগে রণক্ষেত্র কসবা। থানার সামনে বাম, বিজেপি, কংগ্রেস, এআইডিএসও’র বিক্ষোভ। এসএফআই ও ডিওয়াইএফআই বিক্ষোভে কসবা থানার সামনে তুলকালাম। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, লাঠিচার্জ।
‘অপরাধের সাম্রাজ্য এমনি এমনি স্থাপিত হয়নি। বিভিন্ন কুকীর্তিবাজদের সান্নিধ্যে ফুলে ফেঁপে বড় হয়েছে’, সাউথ ক্যালকাটা ল’ কলেজে গণধর্ষণের অভিযোগে এক্স হ্যান্ডলে এমনটাই পোস্ট করেছেন বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Be the first to comment