কসবা ধর্ষণ কান্ডে মূল অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা? – কি জানালেন ফিরহাদ!

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ২০২৪ এর আগস্টে আর জি কর কাণ্ডে অভয়ার স্মৃতি এখনও দগদগে। শহরের মেডিক্যাল কলেজ হোক কিংবা ল’কলেজ সমাজ গড়ার দুই প্রতিষ্ঠানের ক্যাম্পাসে কি নিরাপদ নন ছাত্রীরাই? কেন বিভীষিকাময় হয়ে উঠবে কলেজের পরিবেশ? কেন আতঙ্ক গ্রাস করছে শিক্ষাঙ্গনগুলিকে? সে প্রশ্ন উঠল আরও মর্মান্তিক এক ঘটনার মধ্য দিয়েই।

দক্ষিণ কলকাতার কসবা আইন কলেজের ভিতরেই আইনের পড়ুয়াকে গণধর্ষণ! অভিযুক্ত আইনেরই ৩ জন ছাত্র। আর এই ৩ জনের সঙ্গে রয়েছে শাসক-যোগ, এমনটাই খবর। এঁদের মধ্যে মূল অভিযুক্ত মনোজিত মিশ্রের যে তৃণমূল যোগ অত্যন্ত প্রবল তা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে কলেজের অভ্যন্তরের দেওয়ালে। ধৃতের ফেসবুক প্রোফাইল। সেখানে ইন্ট্রো হিসেবে লেখা- ল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটের প্রাক্তন সভাপতি।

তৃণমূলের সঙ্গে মনোজিতের সব সম্পর্ক অস্বীকার করেছেন কলকাতা কর্পোরেশনের মেয়র তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। তাঁর কথায়, ‘যাঁদের নামে অভিযোগ আছে তাঁরা তৃণমূলের সঙ্গে কোনওদিন যুক্ত ছিলেন না। কোনওভাবেই যোগ নেই। সমর্থক কি না আমি বলতে পারব না। তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই। আদর্শে যারা তৃণমূল করে, তাঁরা কখনও কোনও অন্যায় করতে পারে না।’ সাউথ ক্যালকাটা ল’কলেজের পরিচালন সমিতির প্রেসিডেন্ট অশোক দেব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*