ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১০, নিখোঁজ ৮০

Spread the love

রোজদিন ডেস্ক : 
ইন্দোনেশিয়ায় ভয়ংকর ভূমিধসে এখন অবধি ১০ জন মৃত ও ৮০ জন নিখোঁজ হয়েছেন। পশ্চিম জাভার এক আবাসিক এলাকায় এই ঘটনায় দেশে গভীর শোক ও উদ্বেগ ছড়িয়েছে। নিখোঁজদের খোঁজে যুদ্ধকালীন জরুরি ভিত্তিতে উদ্ধার কাজ চলছে।
পাহাড়ি এলাকায় নরম মাটি ও বৃষ্টির জন্য উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। শনিবার কাকভোরে বান্দুরের এই অঞ্চলে প্রবল বৃষ্টিতে ভূমিধস হয়, জাকর্তা থেকে প্রায় ১০০ কি মি দূরে এই ঘটনা হয়েছে।
এই ছাড়া বিভিন্ন এলাকায় বন্যাও হচ্ছে বলে প্রকাশ। মাত্র দু-মাস আগে বন্যা, ভূমিধসে সুমাত্রায় ২০০ জনের বেশি মৃত, অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয়। লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্তু হন। ফের এই প্রাকৃতিক দুর্যোগের শিকার হল ইন্দোনেশিয়া। এখন অবধি ১০ জনের মৃত্যুর খবর মিললেও এই সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*