রোজদিন ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহানবমীর সন্ধ্যায় কালীঘাট মন্দিরে প্রতিমা দর্শনে যান। মন্দিরের গর্ভগৃহে মা কালীর মূর্তির একদম সামনে বসেন তিনি। পুরোহিতের পাশে বসে আরতি দর্শন করেন। কাঁসর ঘণ্টাও বাজান। নবমীর সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মন্দির দর্শনে আসায় তাঁকে দেখে উপস্থিত মানুষজনও খুশি হন। তাঁর আগমন উপলক্ষে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়।
মুখ্যমন্ত্রী মা কালীর কাছে রাজ্যের জন্য সুখ, শান্তি, সমৃদ্ধি প্রার্থনা করেন।
সর্বধর্মে বিশ্বাসী মুখ্যমন্ত্রী রাজ্যের সব রকম ধর্মীয় অনুষ্ঠানেই সক্রিয় অংশ নেন। নিজের বাড়িতে প্রতি বছর ভক্তি সহকারে মা কালীর পুজোও করেন। সকাল থেকে উপোস করে নিজের হাতে মায়ের ভোগও রান্না করেন তিনি।
আজ কালীঘাট মন্দিরে তাঁকে দেখে উপস্থিত মানুষজনের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়।

Be the first to comment