এক হাতে রবি ঠাকুর অপর হাতে বীরসা মুন্ডা, মনীষীদের ছবি হাতে নিয়ে ঝাড়গ্রামে মিছিলে পা মেলালেন মমতা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- এক হাতে রবীন্দ্রনাথ ঠাকুর, আর এক হাতে বীরসা মুন্ডার ছবি। একলব্য মোড় থেকে তিন কিলোমিটার রাস্তা জুড়ে ভাষা মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, মন্ত্রী বীরবাহা হাঁসদা, শিউলি সাহা, মানস ভুঁইয়া, মঠের সন্ন্যাসী-সহ অন্যান্যর।

এ এক বর্ণাঢ্য মিছিল, জনস্রোত। এলাকার আদিবাসী মানুষ উপচে পড়েছে মিছিলে। ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে প্রথম মিছিল কলকাতায়। তারপর বোলপুর এবং আজ, বুধবার ঝাড়গ্রামে। বাংলা ভাষা ও বাঙালির উপর বিজেপি রাজ্যগুলিতে সন্ত্রাসের প্রতিবাদেই এই প্রতিবাদ মিছিল।

প্রসঙ্গত উল্লেখ্য, ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার, হেনস্থার একের পর এক অভিযোগ সামনে আসছে। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি সন্দেহে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। এর প্রতিবাদে বড় কর্মসূচির ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতা, শান্তিনিকেতনের পর এবার ঝাড়গ্রামে প্রতিবাদ মিছিলে পা মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*