শুধু জলই বা কেন শরবত, আইসক্রিম, কুলফি আমাদের দেয় তৃষ্ণার শান্তি। তাই প্রতি মঙ্গলবার তৃষ্ণার শান্তি বিভাগে থাকবে গরমে আরাম পাওয়ার খাবারের রেসিপি। আজ এমনই আপনাদের তৃষ্ণার শান্তি মেটাতে হাজির মৌসুমী রায় সরকার। রেসিপি পড়ুন, আর চটপট এই গরমে তৈরি করুন “পুদিনা পাতার শরবত”। সেই সঙ্গে জানান আপনাদের মুল্যবান মতামত।
উপকরণ : পুদিনা পাতা বড় 1 আঁটি, মৌরি 1 টেবিল চামচ, চিনি 4 টেবিল চামচ, জল 5 কাপ।
প্রণালী : প্রথমে পুদিনা পাতা ও মৌরি এক সঙ্গে মিহি করে বেটে নিতে হবে. তারপর জলের সঙ্গে চিনি মিশিয়ে ঢিমে আঁচে বসাতে হবে. চিনি গলে গেলে এক মিনিট ফুটিয়ে নিতে হবে. এই ফুটন্ত রস পুদিনা পাতা ও মৌরি বাটার মধ্যে ঢেলে ঢেকে রাখতে হবে. এই ভাবে এক ঘন্টা ঢেকে রেখে দিতে হবে. তারপর বরফ দিয়ে ঠান্ডা করে পরিবেশন করতে হবে.

Be the first to comment