Murder of two keralite women in USA, গ্রেফতার তাঁদেরই ঘনিষ্ঠ বন্ধু!

Spread the love

রোজদিন ডেস্ক :
আমেরিকার কালিফোর্নিয়ায় কেরলমের দুই মহিলার হত্যায় (Murder of two keralite women in USA) গ্রেফতার হলেন তাঁদেরই এক বন্ধু অনিলা। হাড়হিম এই ঘটনায় কেরলমে থাকা তিন বন্ধুর পরিবারই হতবাক, স্তম্ভিত।
গত শুক্রবার দুই মহিলা অঞ্জনা ও মেরি পৃথকভাবে খুন হন। তাঁদের হত্যার অভিযোগে অপর বন্ধু অনিলাকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর তিন তরুণীই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। গত সপ্তাহে তিনজন একসঙ্গে ওনাম উৎসবও পালন করেন। তিনজনই বিবাহিত, স্বামী, সন্তান নিয়ে আমেরিকায় থাকেন।
সম্প্রতি পেশায় ইঞ্জিনিয়ার অনিলা চাকরি হারান। গত সপ্তাহের শেষ দিকে তিনি অঞ্জনার বাড়ি গিয়ে তাঁকে বাইরে ডেকে গাড়ি চাপা দিয়ে হত্যা করেন। এরপর অপর বন্ধু মেরি-কে ছুরি দিয়ে কুপিয়ে খুন করেন বলে পুলিশের দাবি।
কালিফোর্নিয়া পুলিশ তদন্তে নেমে অনিলাকে গ্রেফতার করে। তিনি অভিযোগ স্বীকার করেছেন বলে পুলিশের দাবি। কেন তিনি এই কাজ করলেন পুলিশ তদন্ত করছে।
কেরলমে তাঁদের সব পরিবারের কাছেই এই ঘটনা অবিশ্বাস্য। তাঁরা সকলেই এই খবরে ভেঙে পড়েছেন।। অনিলার মত উচ্চ শিক্ষিত, সুভদ্র মেয়ে কি করে নিজের দুই প্রিয় বন্ধুকে এই ভাবে হত্যা করলেন, কেউ ভেবে পাচ্ছেন না।
কেন্দ্রীয় মন্ত্রী তথা কেরলমের বিজেপি সাংসদ সুরেশ গোপী এই ঘটনায় বিস্মিত, শোকাহত। তিনি কন্যাহারা দুই পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*