বিউটি চাঁদ :
গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় থাকা আপত্তিকর ও বিতর্কিত স্লোগান এবং দেওয়াল লিখন মুছে ফেলা হয়েছিল। সংশ্লিষ্ট লেখাগুলির উপর সাদা চুনকাম করে দিয়েছিল।দুদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়াল লিখন নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডে আয়োজিত ‘বন্দে মাতরম্’ কর্মসূচির মঞ্চ থেকে বিষয়টি নিয়ে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত প্রায় ১০ হাজার মানুষের সামনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন দেওয়াল লিখন নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তারপর তৎপরতা সাথে কাল কাজ শুরু হয়। এবার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সেই সাদা চুনকামের উপরে আবারও মার্কসের উদ্ধৃতি ফুটে ওঠে। কারা করলো এই কাজ জানা যায়নি। তবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের দাবি এই কাজ নকশালপন্থীদের।
এবিষয়ে, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, আমি মনে করি ইউনিভার্সিটি মধ্যে পলিটিক্যাল স্লোগানিং বা পলিটিকাল ওয়ার্ক করার জন্য একটা নির্দিষ্ট জায়গা থাকবে। যেখানে খুশি লিখতে শুরু করাটা তো এমন হয়ে যাচ্ছে যেখানে জায়গা পাবো প্রস্রাব করে দেবো।’ নিজের বাড়ি থেকেই এই লেখার শুরু করার কথা জানান সুকান্ত মজুমদার। তিনি বলেন, নিজের বাড়িতে কেন লেখে না স্লোগান। নিজের বাবার শোয়ার ঘরে বা মায়ের ঠাকুরঘরের লিখে আসতে পারে বিপ্লব দীর্ঘজীবী হোক। তারা নিজের বাড়িটাকে নোংরা করবে না! চ্যারিটি বিগিনস এট হোম। নিজের বাড়ির দেয়ালে লেখ।’

Be the first to comment