রোজদিন ডেস্ক :
ফের অশান্ত মণিপুর। আজ সকালে সন্দেহভাজন জঙ্গিরা কাংপকপির এক গ্রামে দুই গ্রামবাসীকে গুলি করে হত্যা করে। আহত আরও একজন।
সূত্রের খবর, কুকি অধ্যুষিত ওই গ্রামে অত্যাধুনিক অস্ত্র নিয়ে কয়েকজন হানা দেয়। তারা এলোপাথাড়ি গুলি ছোঁড়ে, কয়েকটি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। তাদের হামলায় এক যুবক(৩৫) ও এক ব্যক্তি (৬৫) প্রাণ হারিয়েছেন। সশস্ত্র হামলায় আতঙ্কিত স্থানীয় মাবুষের অনেকে জঙ্গলে গিয়ে আশ্রয় নেয়। দুটি সম্প্রদায়ের সশস্ত্র দলের গুলির লড়াই চলছে বলে খবর মিলেছে। পরিস্থিতি সামলাতে নিরাপত্তা রক্ষীরা ওখানে গেছেন বলে প্রকাশ।
গত সপ্তাহে সন্দেহভাজন জঙ্গিরা একটি গাড়িতে হামলা চালিয়ে চার জন নাগাকে গুলি করে হত্যা করে। মণিপুরে গত
ফেব্রুয়ারি থেকে নাগা ও কুকিদের সংঘর্ষে কুড়ি জন প্রাণ হারিয়েছেন। বহু বাড়িতে আগুন লাগানো হয়েছে।
অন্যদিকে জনগণনা চলাকালীন এনআরসি-র তথ্য চেয়ে গতকাল রাতে উত্তাপ ছড়ায়। উত্তেজিত জনতা পুলিশ কে লক্ষ্য করে পাথর ছোঁড়ে। পুলিশ উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে বলে জানা যায়।

Be the first to comment