রোজদিন ডেস্ক :
উত্তরাখন্ডে জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের সমাবেশস্থলে শুদ্ধিকরণের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তিনি৷ এর জন্য পুলিশ কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের (Complaint Against Rahul Gandhi) করায় পাল্টা বিজেপির বিরুদ্ধে তোপ দাগলো কংগ্রেস।
দলের উত্তরাখন্ডের পর্যবেক্ষক কুমারী শৈলজা এর তীব্র নিন্দা করে বলেন, যারা মল্লিকার্জুন খড়গের সমাবেশস্থলে শুদ্ধিকরণ করে, তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হোল না! পরন্তু রাহুল গান্ধী-এর প্রতিবাদ করায় উত্তরাখণ্ড প্রশাসন তাঁর বিরুদ্ধে এফআইআর করেছে। সমাজ মাধ্যমে কুমারী শৈলজা বলেন, বিজেপি – আরএসএসের দলিত বিরোধী, সংবিধান বিরোধী মনোভাব এতে প্রতিফলিত হয়েছে।
তাঁরা এর বিরুদ্ধে আইনি ও গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ জানাবেন৷
দেশের জন্য গান্ধী পরিবারের ত্যাগ, নিষ্ঠার উল্লেখ করে তিনি বলেন, কোন চাপের কাছে তাঁরা নতি স্বীকার করবেন না। এই বিষয়ে প্রধানমন্ত্রী নীরব কেন কুমারী শৈলজা প্রশ্ন তোলেন।

Be the first to comment