রোজদিন ডেস্ক, কলকাতা:-আজ দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক ১০টি শ্রমিক সংগঠন -সহ ৩৭টি কেন্দ্রীয় সংগঠনের।
২৯টি শ্রম আইন বাতিলের দাবিতে আজ দেশ জুড়ে এই সাধারণ ধর্মঘটের ডাক।
তবে এই বনধ ঘিরে সতর্ক রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। নজরদারি বাড়ানো হয়েছে স্টেশন, বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে।
ধর্মঘটের বিরোধিতায় ইতিমধ্যেই কড়া অবস্থান নিয়েছে নবান্ন। বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে রাজ্য় সরকার ও সরকার পোষিত সমস্ত অফিস আজ খোলা থাকবে। আজ রাজ্য সরকারের কোনও কর্মী ‘ক্যাজ়্যুয়াল লিভ’ নিতে পারবেন না। অর্ধদিবস ছুটিও নেওয়া যাবে না।
ফলে বনধের প্রভাব কতটা পড়বে, কতটা অচল হয়ে পড়বে জনজীবন, তা জানা যাবে আর কিছুক্ষণ পর থেকেই। কারণ, প্রশাসনের কড়া নজরদারি রয়েছে বনধের গতিপ্রকৃতির উপর। সাধারণ মানুষও আজকের দিনটা কাটাতে চাইছেন সতর্কতা ও ধৈর্যের সঙ্গে।
হাসপাতাল, অ্যাম্বুল্যান্স ও দমকলের মতো জরুরি পরিষেবা বনধের আওতার বাইরে রাখা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে আজ স্কুল ও খোলা রাখা হবে।

Be the first to comment