সংসদের বাইরে ‘হলফনামা’-র প্রতিলিপি হাতে বিক্ষোভে অভিষেক, অখিলেশ-সহ ইন্ডিয়া জোটের সাংসদরা

Spread the love

সোমবার সংসদের বাইরে হলফনামার প্রতিলিপি হাতে বিক্ষোভ বিরোধী ইন্ডিয়া জোটের সাংসদদের। হলফনামার প্রতিলিপি হাতে বিক্ষোভের সামনের সারিতে সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে দেখা গেল সংসদে তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। কমিশনের ‘হলফনামা’ হুঁশিয়ারির পাল্টা স্লোগান ইন্ডিয়া জোটের সাংসদদের।
উল্লেখ্য, কর্নাটকের মহাদেবপুরা বিধানসভায় নির্বাচনে ‘কারচুপি’ নিয়ে অভিযোগ তুলেছিলেন কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি কমিশনের উদ্দেশে বলেছিলেন, ‘প্রথমে অতি সন্তপর্ণে ভোট চুরি করা হচ্ছিল, এখন SIR-এর মাধ্যমে তা প্রকাশ্যে হচ্ছে। সেটা আমি হতে দেব না।’
বিজেপির বিরুদ্ধে ভোট চুরি করে জেতার অভিযোগ রাহুল গান্ধীর। তাঁকে সমর্থন করে তৃণমূল-সহ গোটা ইন্ডিয়া জোট। রাহুলের মতোই ভোট চুরি নিয়ে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদবও।
‘ভোট চুরি’ বিতর্কে নির্বাচন কমিশনের জোরালো তোপ। রবিবার নাম না করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ ছোড়েন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি বলেন, ‘হয় হলফনামা দিন, না হলে দেশের কাছে ক্ষমা চান।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*