পুজোর আগে ২০% ডিএ , বাড়ছে রেশন খাতে বরাদ্দও, পুলিশকে উপহার মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
পুজোর বাকি এখন ও তিন মাস। এর আগেই পুলিশের মুখে হাসি ফোটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ ভবানী ভবনে এক অনুষ্ঠানে গিয়ে সরস ভাবে তিনি বলেন, মুখ্যমন্ত্রী খালি হাতে এসেছেন তা তো হয় না। সামনে পুজো। আজ না হয় কিছু উপহার তিনি দিয়ে যাচ্ছেন।
মুখ্যমন্ত্রী জানান, পুজোর আগে ২০% ডিএ পাবেন পুলিশ কর্মীরা, তাঁদের রেশন
খাতে বরাদ্দও ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ করার ঘোষণা করেন তিনি। পুজোর মাস থেকেই তা মিলবে।
পুলিশের পর্যাপ্ত পরিকাঠামো না থাকা সত্বেও তাঁরা যেভাবে কাজ করছেন, তার ঢালাও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। বারুইপুরের ঘটনা খুবই দুঃখজনক। কিন্তু সরকার নীরব ছিল না। পুলিশ পুলিশমন্ত্রীর মুখ উজ্জ্বল করেছে বলে তিনি জানান।
শুধু আইনশৃঙ্খলা নয়, পুলিশকে তাঁদের মানবিক কর্তব্য করার কথাও বলেন মুখ্যমন্ত্রী। কলকাতা পুলিশের যে বয়স্ক ব্যক্তিদের দেখার একটি প্রকল্প আছে (প্রণাম!) সেটিও দেখার কথা বলেন তিনি।
এই ছাড়া পুলিশদের জন্য কল্যাণ পর্যদ গড়ে দেওয়ার কথাও বলেন। যা হবে অরাজনৈতিক। তিনি যে দলে আছেন (বিজেপি), তার শাখা সংগঠন হবে না। এটি পুলিশের সার্বিক কল্যাণে কাজ করবে। কল্যাণ মানে শুধু বেতন বৃদ্ধি নয়, জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, তাঁদের স্পোর্টস ম্যান ও হতে হবে। বেশি করে খেলায় যোগ দিতে হবে। তাঁরা যে মাঠেই খেলতে চান, তিনি ব্যবস্থা করে দেবেন বলে আন্তরিক ভাবে জানান মুখ্যমন্ত্রী।
তাঁর এই সব হার্দিক ঘোষণা, বক্তব্যে খুশি উপস্থিত পুলিশ আধিকারিক, কর্মীরা হর্ষধ্বনি দিয়ে স্বাগত জানান।
অনুষ্ঠানে মুখ্যসচিব মনোজ আগরওয়াল, স্বরাষ্ট্র সচিব সঙ্ঘমিত্রা ঘোষ, ডিজি সিদ্ধিনাথ গুপ্ত সহ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*