ধর্ষকদের রক্ষক এখন শিক্ষা মন্ত্রী! তোপ রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
নতুন শিক্ষামন্ত্রী হিসাবে কেন্দ্র প্রহ্লাদ জোশীকে বেছে নেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। বলেন, যিনি ধর্ষকদের রক্ষক তাঁকেই শিক্ষা মন্ত্রী করা হোল!! যা শিক্ষা ক্ষেত্রের অপমান! মহিলারা কখনোই প্রধানমন্ত্রী মোদিজির এই শিক্ষামন্ত্রীকে মেনে নেবেন না। আজ সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি এই সব বলেন।
উল্লেখ্য, গুজরাটে বিলকিস বানোর ভয়াবহ ধর্ষণের ঘটনায় ১১ জন অভিযুক্তর আগে মুক্তি নিয়ে দেশব্যাপী তোলপাড় ওঠে। প্রহ্লাদ জোশী তখন কেন্দ্রে পরিষদীয় মন্ত্রী। তিনি এই ধর্ষকদের মুক্তির পক্ষে জোরালো সওয়াল করেছিলেন।

আজ রাহুল গান্ধী ২০১৮ সালে প্রহ্লাদ জোশীর সেই ভূমিকার প্রসঙ্গ তুলে তীব্র ধিক্কার জানান। বলেন, কত মেয়েরা প্রতিবাদ জানাচ্ছেন, মার খাচ্ছেন, তাঁদের ভয় দেখানো হচ্ছে। আর বিজেপি এমন একজন কে শিক্ষামন্ত্রী করেছে, যিনি ধর্ষকদের হয়ে সওয়াল করেছিলেন।
আজ সংসদে প্রশ্নফাঁসের বিরুদ্ধে কেন্দ্রর আনা কঠোর বিল নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বিতর্কে অংশ নিয়ে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী নিট আন্দোলনে কেন্দ্রর ভূমিকার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন। পড়ুয়া দের আন্দোলনে পুলিশকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ কে দিয়েছিলেন, কেনই বা স্বরাষ্ট্র মন্ত্রী ক্ষমা চাইবেন না, তিনি প্রশ্ন তোলেন।
সংসদের বাইরেও সমাজ মাধ্যমে বর্তমান শিক্ষামন্ত্রীকে নিশানা করে রাহুল গান্ধী আরও বলেন, এটা খুব অদ্ভুত ব্যাপার। প্রধানমন্ত্রী প্রতিক্রিয়া খুব অদ্ভুত! তাঁর মন্ত্রিসভায় অনেক মন্ত্রী আছেন, তাঁদের কাউকে না নিয়ে তিনি একজন ধর্ষকদের রক্ষক কে বেছে নিলেন!! এটা খুব বিস্ময়কর।

এর আগে প্রিয়াঙ্কা গান্ধী ও বলেন, প্রধানমন্ত্রী এমন একজনকে শিক্ষামন্ত্রী করেছেন, যিনি একজন গর্ভবতী মহিলার (বিলকিস বানো) ধর্ষকদের মুক্তির সমর্থন করেছিলেন। দেশের কোটি কোটি নারীদের কাছে প্রধানমন্ত্রী কি বার্তা দিলেন, তিরতীক্ষ্ণ ভাবে প্রশ্ন তোলেন তিনি। বার্তা খুবই উচ্চ ও পরিস্কার, এতে কোনও অস্পষ্টতা নেই বলে তিনি তোল দাগেন।
রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর এই বক্তব্য নিয়ে বিভিন্ন মহলেও বিস্ময় দেখা দিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*