রোজদিন ডেস্ক, কলকাতা:- ভরা সভাগৃহে সবার সামনেই ভাবগম্ভীর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর চোখে জল! শুক্রবার তাঁর জন্মদিন। তাঁকে শুভেচ্ছা জানাতে দৃষ্টিশক্তিজনিত সমস্যা রয়েছে এমন শিশুরা ‘হ্যাপি বার্থডে টু ইউ’ গান গাইছিল। ভালো করে দেখতে পায় না যে শিশুরা, সেই কচিকাঁচাদের গানে ক্ষণিকের জন্য আবেগী হয়ে পড়েন রাষ্ট্রপতি। মঞ্চে হাত দিয়ে চোখ মুছতে দেখা যায় তাঁকে। সেই ভিডিয়ো ও ছবি ধরা পড়েছে মিডিয়ার ক্যামেরায়।
উত্তরাখণ্ডের দেরাদুনে ‘ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য এমপাওয়ারমেন্ট অফ পার্সনস উইথ ভিস্যুয়াল ডিজঅ্যাবিলিটি’-র (এনআইইপিভিডি) সভাগৃহে রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষ্যে একটি অনুষ্ঠান চলছিল। রাষ্ট্রপতি ছাড়া মঞ্চে ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী, রাজ্যপাল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং।
ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি বলেই ফেলেন, “আমি চোখের জল ধরে রাখতে পারছিলাম না। ওরা এত সুন্দর গান গাইছিল। ওরা একেবারে হৃদয় দিয়ে গাইছিল। ওদের কণ্ঠে স্বয়ং ভগবান সরস্বতী রয়েছেন।” এই ভিডিয়ো রাষ্ট্রপতির সঙ্গে সঙ্গে আবেগী করেছে দেশবাসীকেও।
দৃষ্টিশক্তিজনিত প্রতিবন্ধকতা রয়েছে এমন শিশুরা রাষ্ট্রপতির উদ্দেশে গাইছে ‘বার বার দিন ইয়ে আয়ে, বার বার দিল হয়ে গায়ে, তু জিয়ে হাজারো সাল, ইয়ে মেরি হায় আরজু, হ্যাপি বার্থ ডে টু ইউ’। কচিকাঁচাদের মিষ্টি গলায় এই গান শুনে আবেগ ধরে রাখতে পারলেন না। চোখের জলে ভিজলেন দেশের সাংবিধানিক প্রধান। খালি হাত দিয়েই চোখ মুছছিলেন তিনি। বিষয়টি খেয়াল করেন রাষ্ট্রপতির পিছনের সারিতে বসে থাকা তাঁর দেহরক্ষী ও অন্য আধিকারিকরা। তড়িঘড়ি এক সেনা আধিকারিক রাষ্ট্রপতির কাছে এসে দাঁড়ান। কিন্তু প্রথমে তিনিও কী করবেন বুঝে উঠতে পারছিলেন না। পরক্ষণেই তিনি রাষ্ট্রপতির হাতে টিস্যু তুলে দেন।
वीडियो | देहरादून पहुंची राष्ट्रपति द्रौपदी मुर्मू (@rashtrapatibhvn) को राष्ट्रीय दृष्टि दिव्यांगजन सशक्तिकरण संस्थान के छात्रों ने दी जन्मदिन की शुभकामनाएं, ‘बार-बार दिन ये आए’ गीत सुनकर भावुक हुईं राष्ट्रपति मुर्मू
(Full video available on PTI Videos -… pic.twitter.com/lH7oVX0tvn
— Press Trust of India (@PTI_News) June 20, 2025

Be the first to comment