NAAC- এ গ্রেড ‘A’ পেল শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়; হাওড়া গ্রামীণ জেলার একমাত্র কলেজ যেটি এই স্থান পেয়েছে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- হাওড়া গ্রামীণ জেলার একমাত্র কলেজ শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় যারা ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্য‌ন্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল বা NAAC-এর মূল্যায়নের বিচারে A গ্রেড পেল।

এর আগে ওই শিক্ষাপ্রতিষ্ঠান ২০১০ সালে NAAC-এর বিচারে বি গ্রেড পেয়েছিল। কিন্তু B’- থেকে ‘A’ তে উত্তরণ রীতিমতো সাফল্য বলেই মনে করা হচ্ছে একটা গ্রামীণ কলেজের নিরিখে। শ্যামপুর থানার অনন্তপুরের বাসিন্দা বিশিষ্ট শিল্পপতি ও প্রয়াত বিধায়ক মুরারীমোহন মান্না বেলপুকুর এলাকায় শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন।

সূত্রের খবর, NAAC-এর পক্ষ থেকে কলেজগুলোর বিভিন্ন বিষয়ের কাজকর্ম খতিয়ে দেখার উদ্দেশ্যে গত এক বছর ধরে অনলাইন ও অফলাইন ‘পরীক্ষা’ হয়। সেই পরীক্ষার বিচারে এই মহাবিদ্যালয় এই সম্মান পেয়েছে।

কলেজের অধ্যক্ষ সব্যসাচী সেন সংবাদমাধ্যমকে জানান ‘আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে ফ্লিপ মেথড, হাতেকলমে পড়াশোনার জন্য আধুনিক প্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার জন্য কলেজের নিজস্ব জায়গায় ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, খোখো, জিমনাসিয়ামের পৃথক ব্যবস্থাও আছে। এর পাশাপাশি কলেজের নিজস্ব পুকুর ও বাগানকে পড়ুয়াদের হাতেকলমে শিক্ষার কাজে ব্যবহার করা হয়। একটি প্রজাপতি উদ্যানও করা হয়েছে। এ ছাড়া ছাত্রছাত্রীদের অভাব-অভিযোগ শোনার জন্য কমপ্লেইন বক্সও রয়েছে।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*