এসআইআরের নামে সুপার ইমারজেন্সি মানবো না: মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্য জুড়ে চলছে এসআইআর। আর তা নিয়ে প্রথম থেকেই সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শিলিগুড়ির সভা থেকেও এসআইআর নিয়ে নিশানা করলেন কেন্দ্র ও নির্বাচন কমিশনকে। বললেন, বলছে ২ মাসে গোটা রাজ্যে এসআইআর করা হবে। এটা সম্ভব? এভাবে রাজ্যের কর্মচারিদের তিন মাসের জন্য আটকে রাখা হচ্ছে। যাতে তারা নিজেদের কাজ করতে না পারেন। এতো সুপার এমারজেন্সি। অবিলম্বে এসআইআর স্থগিত করার দাবিও জানান তিনি। তিনি বলেন, এসআইআরের নামে ঘুরিয়ে সুপার এমার্জেন্সি করেছেন। নির্বাচন কমিশন সব ফর্ম দেয়নি। ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা হলে কীভাবে এসআইআর হবে?সরকার ৩ মাস যাতে কাজ করতে না পারে, তার জন্য সুপার এমার্জেন্সি। নিজেদের কাজ সামলে ২ ঘণ্টায় কতজনের বাড়িতে যাবেন বিএলও-রা? অনেক ফর্ম আসেনি, বিজেপির পার্টি অফিসে রেখে দিয়েছে। আমি এখনও মনে করি এসআইআর স্থগিত হয়ে যাওয়া উচিত। ২টো করে কপি দেওয়ার কথা, একটা করে দিয়েছে। আপনারা যত আঘাত করবেন, তত প্রত্যাঘাত করব। ১৪ জন যে মারা গেল, কমিশনের থেকে কোনও বার্তা আছে? অসমে কেন এসআইআর হচ্ছে না, হলেই তো হারবে। বিহারেও বলছে অনুপ্রবেশকারী, কোথা থেকে অনুপ্রবেশকারী এল? কোথা থেকে এল রোহিঙ্গা? আমরা তো জানি না। ১৯৭১-এর মার্চ পর্যন্ত যারা এসেছে তাঁরা ভারতের নাগরিক।কয়েকদিন আগে বললেন ২০২৪ সালে যাঁরা এসেছেন, তাঁরা থাকতে পারবেন। এদের ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে কিনা আমার সন্দেহ আছে। এসব বঞ্চনা, প্রতারণা মানব না। একবার আধার কার্ডের জন্য টাকা নিল, এখন বলছে ওটা চলবে না। আমাদের সঙ্গে খেলা অত সহজ নয়, আমরা খেলার আগে পিচটা দেখে নিই। আমরা প্রতি পদে ধরব, প্রত্যেকটা ভোটারের ভোট করতে হবে। বিজেপির কথায় চলবে না জনগনের কথায় চলবে নির্বাচন কমিশন?

এদিন উত্তরকন্যা থেকে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, রিচার জন্য আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই। রিচাকে শুভেচ্ছা জানিয়ে শিলিগুড়িতে একটা ক্রিকেট স্টেডিয়াম তৈরি করতে চাই। নাম হবে রিচা ক্রিকেট স্টেডিয়াম। মহাকাল মন্দির তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। একটা ট্রাস্ট তৈরি করা হয়েছে, জমিও আমরা দিয়ে দেব। এদিন তারজন্য কমিটিও গড়ে দেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*