Sonia Gandhi Memoir: প্রকাশের স্বাধীনতা হত্যা হয়েছে, তোপ কংগ্রেসের

Spread the love

রোজদিন ডেস্ক: কংগ্রেস শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনীমূলক বই প্রকাশ নিয়ে প্রকাশক সংস্থা পেঙ্গুইন ইন্ডিয়া কে দূষলেন কংগ্রেসের একাধিক নেতা৷
বাক স্বাধীনতাকে হত্যা করা হয়েছে অভিযোগ করে এর নেপথ্যে সরকারের কোন চাপ আছে কিনা তা নিয়ে সংশয় ব্যক্ত করেন তাঁরা।
সোনিয়া গান্ধীর ” বিলংগিং, এ জার্নি অফ লাভ” ( Belonging : A Journey OfLove) স্মৃতি কথা নিয়ে পেঙ্গুইন ইন্ডিয়া জানিয়ে দেয় তারা এই বই এর ভারতীয় প্রকাশক নয়। বই এর কিছু বদল করা নিয়ে সোনিয়া গান্ধী আপত্তি করেছেন, এই কথাও সংস্থা অস্বীকার করেছে।
কংগ্রেসের অভিযোগ, এই বই এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে নিয়ে সোনিয়া গান্ধীর খোলাখুলি মূল্যায়ন, তাঁর আমলে চিনা আগ্রাসন নিয়ে
কথা ইত্যাদি প্রসঙ্গে প্রকাশক তা পাল্টানোর দাবি করেন।
সোনিয়া গান্ধী রাজী না হওয়ায় বই প্রকাশ নিয়ে সংশয় দেখা দিয়েছে। শোনাকথা নয়, কংগ্রেস নেত্রীর নিজস্ব মূল্যান,অভিজ্ঞতার ভিত্তিতেই তা লেখা বলে দলের দাবি।
বিশিষ্ট কংগ্রেস নেতা,রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট প্রশ্ন তোলেন, এই বই আন্তর্জাতিক ভাবে প্রকাশিত হলে ও ভারতে তা প্রকাশে বাধা কোথায়? এর নেপথ্যে কোন চাপ আছে কিনা তিনি জানতে চান। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী, আর এস এস, এই আমলে হওয়া চিনা আগ্রাসন নিয়ে লেখার জন্যই প্রকাশক পেঙ্গুইন ইন্ডিয়ার ওপর চাপ সৃষ্টি করা হয়েছে।
সোনিয়া গান্ধীর মত ব্যক্তিত্বময়,দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রাক্তন বিরোধী নেত্রীর বাক স্বাধীনতা কে এইভাবে হত্যা করা হোল বলে তিনি মন্তব্য করেন।
মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ, লোকসভায় কংগ্রেসের ডেপুটি নেতা,কংগ্রেস সেবা দল প্রধান শ্রীনিবাস বিভি, মহিলা কংগ্রেস প্রধান অলকা লাম্বা সহ দলের একাধিক নেতা সমাজ মাধ্যমে এক ই কথা বলে উদ্বেগ ব্যক্ত করেন।
আগামী ১০ নভেম্বর বইটি সারা বিশ্বে প্রকাশ করার কথা৷ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে সোনিয়া গান্ধীর প্রেম, ভারতে আসা,স্বামীর নৃশংস হত্যা ইত্যাদি সব ই তিনি এখানে লিখেছেন বলে জানা যায়। এই বই নিয়ে পাঠক মহলেও কৌতূহল আছে। তাঁরা অধীর আগ্রহে এর প্রকাশের অপেক্ষায়। এর ই মাঝে এর প্রকাশ নিয়ে বিতর্ক দেখা দেওয়ায় সংশ্লিষ্ট মহল উদ্বিগ্ন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*