এসএসসি নতুন বিজ্ঞপ্তি অবৈধ, অমান্য করা হয়েছে সুপ্রিম কোর্টের রায়, চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের হাইকোর্টে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মঙ্গলবার হাইকোর্টে এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের। জানা যাচ্ছে ৩০শে মে নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। জানা যাচ্ছে গ্রীষ্মকালীন অবসরকালের মধ্যেই আগামী বৃহস্পতিবার ৫ জুন পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।
মামলাকারিদের দাবী, প্রায় ৪৪ হাজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কিন্তু সেটি বৈধ নয়। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী ২০১৬ সালের সিলেকশন প্রক্রিয়া ওই সালের রুল অনুযায়ী করতে হবে ২০১৬ সালের ক্যানডিডেটদের মধ্যে থেকেই তা করা নির্দেশ রয়েছে। কিন্তু সেই নির্দেশ মেনে বিজ্ঞপ্তি করা হয়নি। এবং বয়স ছাড়ের ক্ষেত্রেও কোন নিয়ম মানা হয়নি।

নতুন বিজ্ঞপ্তিতে বয়সের ছাড়ের প্রসঙ্গ তুলে মামলাকারীর আইনজীবী জানিয়েছেন কোনো প্রার্থী একাধিক পরীক্ষায় বসলে প্রতি সিলেকশনে বয়সের ছাড় পাওয়া যায়। কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে একবার সুযোগের কথা রয়েছে। অন্যদিকে অভিজ্ঞতার ক্ষেত্রে ১০ নম্বর নির্দিষ্ট হয়েছে। মামলায় এই ক্ষেত্রটিকেও চ্যালেঞ্জ করা হয়েছে।

জানা যাচ্ছে প্রাথমিকের বিজ্ঞপ্তিকেও চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। এসএসসি ও প্রাথমিক এই দুই মামলার শুনানি ওই একই দিনে ৫ জুন বৃহস্পতিবার হতে পারে। এবার হাইকোর্ট কি রায় দেয়, এখন সেদিকেই চোখ সকলের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*