রোজদিন ডেস্ক :
SSKM হাসপাতাল চত্বরে গাছ পড়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন এক মহিলা। আহত হয়েছেন আরও দুজন। বীরভূমের নলহাটি থেকে আসা রাহিমা বিবির (৪৬) এক আত্মীয়া এই হাসপাতালে ভর্তি আছেন। তাঁকে দেখাশোনা করার জন্য এসেছিলেন তিনি। সূত্রের খবর, হাসপাতাল চত্বরে একটি গাছের তলায় কংক্রিটের বেঞ্চে রোগীদের আত্মীয় স্বজনরা বসেন। আজ সকালে আচমকাই গাছ ভেঙে তাঁদের ওপর পড়ে। দ্রুত তাঁদের ট্রমা কেয়ারে নিয়ে গেলে রাহিমা বিবিকে মৃত ঘোষণা করা হয়। আহত জিল্লার রহমান (৬৮) ও মহম্মদ শেখের (৭৬) চিকিৎসা চলছে।
এই মর্মান্তিক ঘটনায় হাসপাতাল চত্বরে চাঞ্চল্য দেখা দেয়। মৃত মহিলার দেহের ময়না তদন্ত হবে।

Be the first to comment