রোজদিন ডেস্ক : তৃণমূল কংগ্রেস ভোটার তালিকায় অবৈধ ভোটারদের নাম রাখার ষড়যন্ত্র করছে বলে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন। তাঁর আরও অভিযোগ, একাধিক জেলায় শাসক দল মানুষকে জন্মের জাল শংসাপত্র দিচ্ছে।
আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে গিয়ে তিনি ভোটার তালিকা সংক্রান্ত একগুচ্ছ নালিশ জানিয়ে আসেন। পরে তিনি জানান, তৃণমূল কংগ্রেস আইপ্যাকের চক্রান্তে মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকায় যুক্ত করছে।
কয়েকদিন আগে পানিহাটিতে এস আই আরের আতঙ্কে এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ ওঠে। তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতা অভিষেক ব্যানার্জি সহ অন্য নেতারা তড়িঘড়ি তাঁদের বাড়িও যান।
আজ বিরোধী নেতা শুভেন্দু অধিকারী পানিহাটিতে মিছিল করেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। বলেন, মুখ্যমন্ত্রী অনর্গল মিথ্যা বলেন, তিনি মিথ্যাঞ্জলি দেন।
এসআইআর নিয়ে রাজ্যের শাসক দল মানুষকে বিভ্রান্ত করছে বলে জানান। আজও তিনি হিন্দুদের কোন ভয় নেই বলে আশ্বাস দেন।

Be the first to comment