রোজদিন ডেস্ক: দীর্ঘ আইনি লড়াই এর পর বুধবার দুই সন্তান সহ দেশে ফিরলেন সুইটি বিবি। বীরভূমের পাইকর গ্রামের বাসিন্দা সুইটি ও কাজের সূত্রে দিল্লি থাকতেন৷ ফিরেছেন সুনালি বিবির স্বামী দানিশ শেখ ও। দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে কোন নিয়মের তোয়াক্কা না করে সুনালি বিবি, সুইটি বিবিদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। সুনালি বিবি র বাবা দীর্ঘ দিন মেয়ের খোঁজ না পেয়ে আদালতের দ্বারস্থ হন। তা শীর্ষ আদালত অবধি গড়ায়। শীর্ষ আদালতের নির্দেশে সুনালি তাঁর সন্তান সহ গত বছর দেশে ফিরলেও তাঁর স্বামী, সুইটি বিবি রা এতদিন বাংলাদেশই ছিলেন।আইনি লড়াই এ বুধবার তাঁরা মহদিপুর সীমানা দিয়ে ফিরেছেন। যা নিয়ে আনন্দের আবহ তাঁদের বীরভূমের বাড়িতে।
তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম তাঁদের ফেরার খবরে সন্তোষ ব্যক্ত করে সমাজ মাধ্যমে পোস্ট করেন।

Be the first to comment