রোজদিন ডেস্ক: কেন্দ্রীয় সংস্থা ই ডি তৃণমূলের ৪৪০ কোটি ৪২ লক্ষ টাকার তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল।। একটি বেসরকারি বিমান সংস্থাকে ১৬০ কোটি টাকা তৃনমুলের তহবিল থেকে দেওয়া হয়েছিল বলে ই ডি র তদন্তে উঠে এসেছে। কলকাতার পাঁচ টি জায়গায় এই সব নিয়ে ই ডি তল্লাশি চালায়৷ ওই সংস্থার বিমানে সাংসদ অভিষেক ব্যানার্জি যাতায়াত করতেন বলে খবর।কিভাবে এই বিপুল অঙ্কের টাকা লেনদেন হোত, এর উৎস কি, ইত্যাদি নিয়ে তদন্ত করছে ই ডি। এই প্রেক্ষিতে এক নামী বেসরকারি ব্যাঙ্কের তিন টি শাখা বুধবার ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়েছে বলে ই ডি সুত্রে জানা যায়।

Be the first to comment