Keralam Govt. বহু পুরানো দুর্নীতির ঘটনায় জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলো

Spread the love

রোজদিন ডেস্ক: কুড়ি বছর আগে কেরলমের পূর্ত সচিব থাকাকালীন তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল।।কেরলমের নতুন ইউ ডি এফ সরকার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ২০০৬ এর
সেই দুর্নীতি নিয়ে ভিজিলেন্স তদন্তের নির্দেশ দিলো।। স্বরাষ্ট্র মন্ত্রী রমেশ চেন্নিথালা এই তদন্তের নির্দেশ দিয়েছেন।
এম বেণুগোপাল নামে এক ব্যক্তির দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে এই তদন্তের নির্দেশ দিয়েছেন কেরলমের স্বরাষ্ট্র মন্ত্রী।। ওই সময় লি সি বিন নামে মালয়েশিয়ার এক নাগরিকের রহস্য মৃত্যু হয়।।এর সঙ্গেও দুর্নীতির যোগ আছে বলে অভিযোগ।। তিনি ভারত – মালয়েশিয়া যৌথ উদ্যোগে চালু হওয়া কে এস টি সি র আওতায় পাতি – রেল প্রকল্পের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন।। ২০০৬ সালে কুয়ালালামপুরে তিনি আত্মঘাতী হন। তাঁর সুইসাইড নোটে তৎকালীন পুর্ত সচিব জ্ঞানেশ কুমারের নাম ছিল বলে অভিযোগ। লি সি বিন কেরলমের পুর্ত দফতরের আধিকারিক দের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ ও করেন।
ওই সময় ও এই সব নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। জ্ঞানেশ কুমার তখন পূর্ত সচিবের পদ থেকে বদলি হয়ে যান।
এত বছর পর জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কেরলম সরকার নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*