রোজদিন ডেস্ক, কলকাতা:- এবার খিদিরপুর মেট্রো রেল স্টেশন নির্মাণের জন্য অনুমতি দিল রাজ্য সরকার। তবে মেট্রো রেলকে শর্তসাপেক্ষে দেওয়া হল অনুমতি। এর ফলে জোকা-ধর্মতলা মেট্রো রুটে খিদিরপুর স্টেশন নিয়ে জট কাটার জোরাল সম্ভাবনা তৈরি হল। পার্পল লাইন মেট্রোর খিদিরপুর স্টেশন তৈরি নিয়ে হয়েছিল চরম অনিশ্চয়তা ছিল। আলিপুর বডিগার্ড লাইন্সের জমির একাংশ নিয়ে তৈরি হয়েছিল অনেক জট।
রেলের সূত্র মারফত জানা গিয়েছে, খিদিরপুর স্টেশনের জন্য ৮৩৭ বর্গমিটার মতো জায়গা প্রয়োজন। তবে তা কলকাতার সশস্ত্র পুলিশের বডিগার্ড লাইনের আওতায় পড়ছে। আর এই এলাকা ব্যবহার করা হতো স্টেশনের ভেন্টিলেশন শ্যাফট, প্রবেশ-প্রস্থান পথ নির্মাণের জন্য। তবে খিদিরপুর মেট্রো স্টেশন তৈরির জন্য ৮৩৭ বর্গমিটার জায়গা স্থায়ীভাবে দেওয়া হচ্ছে সেখানে প্রশাসন সেখানে কোনও সমস্যা করবে না।
ডায়মন্ড হারবার রোডের উপরে এই স্টেশন তৈরি করা হচ্ছে। তাই ওই রাস্তা আরও চওড়া করে দিতে হবে মেট্রোকেই। পাশাপাশি মেট্রোর এই কাজের জন্য নিকাশি পরিকাঠামো অনেক জায়গাতেই সরানো হয়েছে। কাজ শেষ হলে সেগুলিকে পুনরায় আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে। চিঠিতে এও বলা হচ্ছে, মেট্রো স্টেশনের পর্যাপ্ত ভেন্টিলেশন স্যাফট এবং অগ্নিকাণ্ডের সময় যাত্রীদের বেরোনোর এবং দমকলে ঢোকার মতো ব্যবস্থা রাখতে হবে। চিঠির শেষে পৌরসভার কমিশনার জানিয়েছেন, যদি রেল বিকাশ নিগম লিমিটেড এই শর্ত অনুযায়ী কাজ করে তাহলে কোনওরকম বাধা দেওয়া হবে না।

Be the first to comment