রোজদিন ডেস্ক, কলকাতা:- বাংলার প্রাণ মহারাজ। হ্যাঁ আমাদের দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁকে নিয়ে তো অনুরাগীদের মনে উত্তেজনার শেষ নেই। ক্রিকেট মাঠে তাঁর অবিস্মরণীয় কৃতিত্বের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও দাপটের সঙ্গে তিনি কাজ করে চলেছেন। কিন্তু এবার বড়পর্দায় আসতে চলেছে সেই সকলের প্রিয় ‘দাদা’র জীবনকাহিনি। অনেকদিন ধরেই তাঁর বায়োপিক নিয়ে বলিপাড়ায় নানা আলোচনা চলছিল। অবশেষে ছবির নায়ক হিসেবে রাজকুমার রাওয়ের নাম চূড়ান্ত হয়েছে। তবে ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত নয়।

ইতিমধ্যেই কলকাতায় আসেন বলিউড অভিনেত্রী সারা আলি খান ও অভিনেতা আদিত্য রায় কাপুর।
প্রথমে নিজেদের অভিনীত নতুন সিনেমার প্রমোশন নিয়ে সিএবি পরিচালিত বেঙ্গল টি-টোয়েন্টি লিগের ম্যাচে উপস্থিত ছিলেন দুই বলিউড তারকা। সেখানে তাদের সংবর্ধিত করা হয়।

তারপর বৃহস্পতিবার রাতে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজ সারলেন তারা।সৌরভের বাড়ি থেকে ডিনার করে বেরোনোর সময় কথা বলেন সারা আলি খান ও আদিত্য রায় কাপুর। তারা বলেন আলু পোস্ত, মাছ, আম, দই, মিষ্টি বাঙালি মেন্যু ছিল ডিনারে। এবং এসবই তাদের খুবই পছন্দ হয়েছে।


Be the first to comment