কসবার ‘ল কলেজ’এর ঘটনায় ধৃত কলেজেরই নিরাপত্তারক্ষী, ধৃতের সংখ্যা বেড়ে ৪

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- কসবায় আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে আগেই মূল অভিযুক্ত-সহ তিন জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার এই ঘটনায় ধৃত ওই কলেজেরই নিরাপত্তা রক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায় (৫৫)। এই নিয়ে এখনও পর্যন্ত মোট ৪ জনকে গ্রেপ্তার করা হলো।
বুধবার রাতে কসবার একটি সরকারি ‘ল কলেজে’ আইনের প্রথমবর্ষের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মনোজিৎ মিশ্র (৩১), জাইব আহমেদ (১৯) এবং প্রমিত মুখোপাধ্যায় (২০) নামে তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র ওই কলেজের প্রাক্তনী এবং বর্তমানে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে সেখানে কাজ করছিল।
কসবা থানায় দায়ের করা অভিযোগে নির্যাতিতার দাবি, কলেজের মূল ফটক আটকে দিয়ে নিরাপত্তা রক্ষীর ঘরে তাঁকে হকি স্টিক দিয়ে মারধর করা হয়। সেই সময়ে তাঁর মাথাতে আঘাত লাগে।
ওই নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে অভিযোগ, ঘটনাটি দেখা সত্ত্বেও নির্যাতিতাকে কোনও ভাবে তিনি বাঁচানোর চেষ্টা করেননি। এর পরেই তদন্তকারীদের স্ক্যানারে ওই এই নিরাপত্তা রক্ষী। তদন্তে নেমে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*