রোজদিন ডেস্ক, কলকাতা:- না ফেরার দেশে পারি দিয়েছেন বিখ্যাত পপ মিউজিক ভিডিও-র ‘কাঁটা লাগা’ গার্ল শেফালি জরিওয়ালা। মাত্র ৪২ বছর বয়সেই চিরঘুমের দেশে চলে গেলেন শেফালি। শুক্রবার রাতে শেফালির স্বামী প্রয়াগ ত্যাগী মুম্বইয়ের বেলভিউ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। কাঁটা লাগা গার্লের মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে একাধিক সোশ্যাল মাধ্যম অনুযায়ী বলা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন শেফালি। সংবাদসংস্থা ANI-কে মুম্বই পুলিোশ জানিয়েছে, ‘আন্ধেরিতে ওঁর বাড়ি থেকেই মৃতদেহ উদ্ধার হয়েছে। রাত একটা নাগাদ খবর পেয়ে আমরা সেখানে গিয়েছি। ওঁর মরদেহ ময়নাতদন্তের জন্য আমরা কুপার হাসপাতালে পাঠিয়েছি। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।’
২০০০ সালের গোড়ার দিকে মিউজিক ভিডিও-র আইকনিক হিট গান ‘কাঁটা লাগা’-র মাধ্যমেই রাতারাতি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। এরপর সলমন খান ও অক্ষয় কুমার অভিনীত মুঝসে শাদি করোগি-তে কাজ করেছেন। এছাড়াও সলমন খান সঞ্চালিত পপুলার রিয়্যালিটি শো বিগ বস ১৩-তে অংশ নিয়েছিলেন শেফালি।

Be the first to comment