রোজদিন ডেস্ক, কলকাতা:– গণধর্ষণে প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্রের বাবা এবার ছেলের কৃতকর্ম সম্পর্কে মুখ খুলেছেন। একটি সংবাদমাধ্যমকে মনোজিতের বাবা বলেছেন, “৫-৬ বছর ধরে ও আসেই না। ছেলের সঙ্গে প্রায় কোনও যোগাযোগ নেই।পড়াশোনা শিখে একটা জায়গায় ও পৌঁছেছে। ও এখন প্র্যাকটিস করছে। ওর সম্পর্কে যা শুনছি তাতে লজ্জা তো লাগছেই। তবে ওই কলেজেও প্রচুর পলিটিক্স হয়। আমার ছেলে গ্রুপ পলিটিক্সের শিকার হয়েছে। স্কুল লাইফ থেকেই তৃণমূলের প্রতি প্রচণ্ড আস্থা ছেলের। ছাত্র জীবনে ওই কলেজে গিয়ে রাজনীতি আরম্ভ করেছে। তবে ছেলে প্রকৃত দোষী হলে বিচার ব্যবস্থা যা শাস্তি দেবে আমরা তা মাথা পেতে নেব।”
শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মা, অতিরিক্ত সিপি সন্তোষ পান্ডে-সহ পুলিশের শীর্ষকর্তারা। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক দল। কসবা কাণ্ডে অভিযুক্তদের সঙ্গে তৃণমূলের যোগ রীতিমতো স্পষ্ট হয়েছে। এরই সুবাদে বিরোধীরা শাসকদলকে ঘটনার পর থেকেই বিঁধতে শুরু করেছেন এবং প্রতিবাদে সোচ্চার হয়েছে।

Be the first to comment