রোজদিন ডেস্ক : বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের ওপর আক্রমণ, চরম হেনস্থার প্রতিবাদে সরব হলেন শাসক দলের খেতমজুর সংগঠন। কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে দু-দিন তাদের এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এইদিন এক বিশাল সমাবেশে বিজেপির এই আক্রমণ, হেনস্থার প্রতিবাদে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রী শোভনদেব চ্যাটার্জি, প্রাক্তন কৃষি মন্ত্রী পূর্ণেন্দু বসু, সাংসদ দোলা সেন, বিশিষ্ট সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত, সুমন ভট্টাচার্য প্রমুখ। তারা কোনভাবেই বিজেপি-শাসিত রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের ওপর আক্রমণ মেনে নেবেন না বলে হুশিয়ারি দেন।

প্রসঙ্গত, অতি সম্প্রতি দেশের শীর্ষ আদালতও এই বিষয়ে উদ্বেগ ব্যক্ত করায় কিছুটা হলেও স্বস্তিতে রাজ্য সরকার।

Be the first to comment