রোজদিন ডেস্ক : বড় বিপাকের মুখে আমেরিকার ট্রাম্প সরকার। সেনেটে মার্কিন প্রশাসনের তহবিল সংক্রান্ত বিল পাশ করা যায়নি। ফলত আজ সকাল থেকে শুরু হয়েছে শাট ডাউন। এর ফলে কয়েক লক্ষ সরকারি কর্মী ক্ষতিগ্রস্ত হবেন। তাঁদের অনেককেই ছুটিতে যেতে বাধ্য করা হবে।
আমেরিকায় সরকারের এই শাট ডাউন অবশ্য নতুন না। সেবার ও মার্কিন রাষ্ট্রপতি ছিলেন ট্রাম্পই। সেবার টানা এক মাসের বেশি শাট ডাউন চলায় সরকারি। মহলে কার্যত নাভিশ্বাস ওঠে।
আমেরিকায় অর্থবর্ষ শুরু হয় পয়লা অক্টোবর থেকে। গতকাল চলতি অর্থ বর্ষের শেষ দিনে প্রশাসনের তহবিল অনুমোদন বিল নিয়ে ক্ষমতাসীন রিপাবলিক ও বিরোধী ডেমোক্র্যাটদের ঐক্যমত্য না হওয়ায় এই বিপত্তি। পর্যাপ্ত ভোট না মেলায় বিল রাষ্ট্রপতির টেবিল অবধি যায়নি বলে জানা গেছে। মার্কিন সেনেটে বিল পাশ করাতে ১০০ সদস্য র মধ্যে ৬০ জনের সমর্থন প্রয়োজন। রিপাবলিকান দের সংখ্যা ৫৩ হওয়ায় বিল পাশ করাতে ব্যর্থ হয় ট্রাম্প প্রশাসন। এতে রুষ্ট ট্রাম্প ডেমোক্র্যাটদের উদ্দেশ্যে হুশিয়ারি দিয়ে জানান, শাট ডাউন এর অনেক সুবিধাও আছে। যা তাঁরা চান না, তা বাদ দিতে পারেন। এর মাধ্যমে তিনি গণ ছাঁটাই এর হুশিয়ারি দিলেন বলে মনে করা হচ্ছে। এর ফলে আশংকায় ওই দেশের সরকারি কর্মীরা। এমনিতেই এই শাট ডাউন এর প্রভাবে বহু কর্মী র বেতন সাময়িক ভাবে বন্ধ থাকার সম্ভাবনা। হতে পারে ছাঁটাই ও। জরুরি পরিসেবা ছাড়া বহু ক্ষেত্রেই এর প্রভাব পড়ে। এমন কি বিমান চলাচলেও এর প্রভাব পড়বে বলে জানা যায়।

Be the first to comment