- মর্মান্তিক মোটর বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে রক্তাক্ত ও অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিল বেলেঘাটার কিশোর। আর জ্ঞান ফেরেনি। শনিবার এসএসকেএমে ব্রেন ডেথ ঘোষণা হয় তার। তবে আকাশের যাত্রা থেমেও থামেনি। তার মরণোত্তর অঙ্গদানে দু’জন মুমূর্ষু নবজীবন পেয়েছেন। আরও তিন জন ভবিষ্যতে উপকৃত হবেন ওই কিশোরের দানের অঙ্গে।
- সোমবার ভোরে মহারাষ্ট্রের অমরাবতী জেলা মহিলা হাসপাতালে ভয়াবহ আগুন। নবজাতকদের স্পেশাল কেয়ার ইউনিটে আগুন লাগে। আগুনে পুরে মর্মান্তিক মৃত্যু তিন নবজাতকের। সূত্রের খবর, স্পেশাল কেয়ার ইউনিটের ভিতরে থাকা একটি ভেন্টিলেটরে আচমকা বিস্ফোরণ ঘটে। যার জেরে আগুন লেগে যায়।
- বিরাটিতে যশোর রোডের ধারের একটি গাড়ির সার্ভিস সেন্টারে সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন।
- আজ সোমবার থেকে খুলছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের কোনও বিভাগেই পঠনপাঠন হয়নি বলেই সূত্রের খবর।
- রান্নার গ্যাসের (এলপিজি) ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করার মেয়াদ ফের বাড়িয়ে ৩১ অগস্ট পর্যন্ত করেছে তেল বিপণন সংস্থাগুলি। প্রাথমিক ভাবে ১৬ অগস্ট এবং পরবর্তীতে গ্রাহক সুবিধার্থে তা বাড়িয়ে ২৩ অগস্ট করা হলেও এখনও প্রায় ১৪ শতাংশ গ্রাহকের ই-কেয়াইসি বাকি রয়েছে বলেই তেল সংস্থাগুলির দাবি।
- উত্তর ২৪ পরগনার হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের সাপপুকুর গ্রামে বরফ কারখানা থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক করে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বহু গ্রামবাসী।
- দক্ষিণ কলকাতার আনন্দপুরে অভিজাত আবাসন ‘আরবানা’-য় মহিলাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা এবং ধারাল অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলার গুরুতর অভিযোগ উঠল ওই ফ্ল্যাটেরই রাঁধুনির বিরুদ্ধে। বাধা দিতে গেলে যুবতীকে ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই লালবাজারের গুণ্ডা দমন শাখা দুর্গাপুর স্টেশন থেকে পাঞ্জাবগামী ট্রেন থেকে গ্রেফতার করে অভিযুক্তকে।
- স্ত্রীকে ছুরি দিয়ে খুন এবং ভ্রাতৃবধূকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার রাতে চণ্ডীপুর থানার মগরাজপুরে এই ঘটনা ঘটে। নিহত মহিলার নাম শঙ্করীবালা মণ্ডল (৪৭)। বছর পঁয়ত্রিশের যমুনা মণ্ডলকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। ঘটনায় অভিযুক্ত হরিপদ মণ্ডলকে রবিবার দুপুরে গ্রেপ্তার করেছে চণ্ডীপুর থানার পুলিশ।
- ভর সন্ধ্যায় গুলি চলল বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের তুঁতবাড়ি এলাকায়। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক পথচারী।
- নিম্নচাপের জেরে ঝড়বৃষ্টি পূর্বাভাস দক্ষিণের জেলাগুলিতে। বৃষ্টির বিশেষ সতর্কতা রয়েছে উপকূলের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন উত্তরের কিছু জেলাতেও ঝড়বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

Be the first to comment