রোজদিন ডেস্ক :
মহারাষ্ট্রর অমরাবতীর এক হাসপাতালে আগুনে পুড়ে আজ কাক ভোরে তিন নবজাতক মর্মান্তিক ভাবে প্রাণ হারায়। হাসপাতালের নবজাতক পরিচর্যা কেন্দ্রের (নিকু) এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকের ছায়া নেমেছে।
অমরাবতী জেলা মহিলা হাসপাতালের নিকু-তে থাকা ভেন্টিলেটর বিস্ফোরণে আচমকা আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কর্তৃপক্ষ দ্রুত রোগী ও অন্যান্যদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছেন। কিভাবে এই বিস্ফোরণ হোল তা খতিয়ে দেখা হচ্ছে। তিনটি নবজাতকের এই মর্মান্তিক মৃত্যুতে সংশ্লিষ্ট এলাকায় গভীর শোক দেখা দিয়েছে।

Be the first to comment