JESSORE ROAD FIRE: ফের অগ্নিকাণ্ড, এবার শহরতলির গাড়ির শোরুমে, পুড়ে ছাই একাধিক গাড়ি

Spread the love

প্রতিবেদন:  JESSORE ROAD FIRE: আবার আগুন। এবার উত্তর শহরতলির গাড়ির শোরুমে। সোমবার ভোর চারটে নাগাদ এই আগুন লাগে এয়ারপোর্টে কাছে যশোহর রোডের এক গাড়ির শোরুমে। দাউদাউ করে জ্বলতে থাকে একের পর গাড়ি। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। পরে আসে আরও চারটি। দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সকালের দিকে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। এখনও পর্যন্ত কম বেশি ২৫টি গাড়ি সম্পূর্ণ ভাবে পুড়ে গিয়েছে। ঘটনায় ক্ষয়ক্ষতির হিসেব এখনও পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

দমকলের তরফে জানানো হয়েছে, ভোর চারটের একটু পরে যশোহর রোডে বাকড়ার কাছে ওই গাড়ির শোরুমে আগুন লাগে। শোরুমের সঙ্গে ওখানে পুরনো গাড়ির একটি সার্ভিস সেন্টারও ছিল। সেখানে সার্ভিসিংয়ের জন্য অনেক গাড়ি রাখা ছিল। যার অধিকাংশই ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর পেয়ে মধ্যমগ্রাম থেকে দমকল আসে। কিন্তু ততক্ষণে গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই সার্ভিস সেন্টারে ফায়ার সিস্টেম ছিল কি না তা নিয়ে এবার প্রশ্ন উঠছে। দমকল কর্মীদের অভিযোগ, ঘটনাস্থলে শোরুমের।কোনও কর্মীর দেখা মেলেনি। এর মালিকের খোঁজ চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*