প্রতিবেদন: শুধু সেকেন্ড আর ফোর্থ স্যাটারডে-তে হবে না, শনিবার পুরোপুরি বন্ধ রাখতে হবে ব্যাঙ্ক। এই দাবিতে এবার বড়সড় আন্দোলনের পথে ব্যাঙ্ক কর্মীরা। সপ্তাহে ৫ দিন কাজ, ২দিন ছুটি। এই দাবিতে এবার সেপ্টেম্বর মাসে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল দেশে ব্যাঙ্ক কর্মচারিদের বৃহত্তম সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন। এর ফলে আগামী মাসে ব্যাঙ্কিং পরিষেবায় দেশজুড়ে বড়সড় প্রভাব পড়তে চলেছে। ইউনিয়নের তরফে জানানো হয়েছে, এই দাবিতে আপাতত আগামী মাসে প্রথমে ১১ সেপ্টেম্বর একদিনের জন্য দেশ জুড়ে ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে। এরপর ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর টানা তিন দিন ধরে চলবে ধর্মঘট। তারপরও যদি দাবি পূরণ না হয় বা সমস্যার সমাধান না হয়, তখন ফের ধর্মঘট ডাকা হবে। ২৬ অক্টোবর থেকে লাগাতার ধর্মঘট চলবে। সপ্তাহে ২দিন ছুটির পাশাপাশি তারা পারফরমেন্স লিঙ্কড ইনসেনটিভের ক্ষেত্রে বর্তমানে চালু বৈষম্য দূর করার দাবিও জানিয়েছে।

Be the first to comment