প্রতিবেদন: BARUIPUR MURDER : পুজো কাদের দখলে, এই নিয়ে এলাকার দুই গোষ্ঠীর মধ্যে গোলমাল। পুজো কমিটি গঠনকে কেন্দ্র করে চরম আকার নেয় এই গণ্ডগোল। এর জেরে স্থানীয় এক বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। ঘটনায় অভিযোগের আঙুল স্থানীয় তৃণমূল কর্মীদের দিকেই। মৃতের নাম বাপি প্রামাণিক। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে তুমুল উত্তেজনা দক্ষিণ শহরতলির বারুইপুর থানার ট্যাঙ্গারবেরিয়া এলাকার। মৃতের পরিবারে অভিযোগ, বাপিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। তাতে গুরুতর জখম হন তিনি। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তারা বাপির পেছনে তৃণমূলের হাত রয়েছে বলেই অভিযোগ তুলেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মুখ্যমন্ত্রীর কাছে পরিবারের আবেদন, যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত তাঁদের বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ করা হয়। এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য প্রাথমিকভাগে বেশ কয়েকজনকে আটক করেছে বারুইপুর থানার পুলিশ।

Be the first to comment