রোজদিন ডেস্ক :
হেরিটেজের পর ভবানীপুরের মিত্র ইন্সটিটিউশন (Mitra Institution)। প্রথম শ্রেণির খুদে পড়ুয়াকে সাপের কামড় নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। সূত্রের খবর, আজ সকালে ছোট্ট পড়ুয়া টয়লেটে গেছিল। সেখানে তাকে ছোবল দেয় সাপ। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কর্তৃপক্ষের দাবি, সকালের স্কুল বেসরকারিভাবে চলে। এই ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। ভবানীপুরের মত শহুরে এলাকার নামী স্কুলে কিভাবে সাপ এলো, তা খতিয়ে দেখা হচ্ছে।
চলতি মাসে দক্ষিণ কলকাতার নামী হেরিটেজ স্কুলেও এক খুদে ছাত্রীকে সাপ কামড় দেয়। ফের মিত্র ইন্সটিটিউশনে তা হওয়ায় চিন্তিত সংশ্লিষ্ট মহল।

Be the first to comment