১০টা

Spread the love
  1. দিল্লিতে NCC-র বার্ষিক সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির প্রসঙ্গ তোলেন তিনি। মোদীর কথায়, ‘এই চুক্তিতে তরুণ-তরুণীদের জন্য বিশাল সুযোগ তৈরি হতে চলেছে।’
  2. মধ্যপ্রদেশের কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেও।
  3. রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন ডিএমকে সাংসদ কানিমোঝি করুণানিধি। বেশ কিছুক্ষণ বৈঠক করেন তাঁরা।
  4. ২ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। উপস্থিত থাকবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্যমন্ত্রীর সঙ্গে ১৫ জন থাকতে পারবেন বলে জানানো হয়েছে।
  5. ঘাটালের সাংসদ দেবকে পাশে নিয়ে সিঙ্গুরের মঞ্চ থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার ১৫০০ কোটি টাকা ব্যয় করে ঘাটাল মাস্টার প্ল্যানের রূপায়ণ করছে বলে জানালেন তিনি। পাশে ছিলেন ঘাটালের সাংসদ দেব।
  6. বিমান দুর্ঘটনায় অকাল মৃত্যু উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। তাঁর অকাল প্রয়াণে মহারাষ্ট্রে ৩ দিনের শোক। সে রাজ্যে বন্ধ থাকবে সমস্ত সরকারি অফিস। অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।
  7. মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যুতে এক্স পোস্টে শোকপ্রকাশ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন,‘বারামতির ভয়াবহ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের অকাল প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত ও ব্যথিত। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার, সহকর্মী ও পরিবারকে আন্তরিক সমবেদনা জানাই। পাশাপাশি এই দুর্ঘটনায় প্রাণ হারানো সকলের পরিবারের প্রতি সমবেদনা রইল। এই গভীর দুঃখের সময়ে ঈশ্বর তাঁদের সকলকে শক্তি ও মানসিক শান্তি প্রদান করুন।’
  8. আনন্দপুরের আগুনে নিখোঁজ ২৩। পুলিশের কাছে ২৩ জনের নামে নিখোঁজ ডায়েরি। উদ্ধার মোট পোড়া ১৬ দেহাংশ।
  9. সোনামুখীর BJP বিধায়ক দিবাকর ঘরামীর উপর হামলার ঘটনায় এ বার পাল্টা পথে নামল তৃণমূল ও এলাকার সাধারণ মানুষ। বিধায়কের বিরুদ্ধে দাঙ্গা লাগানোর চেষ্টার অভিযোগ তুলে সোনামুখীর নফরডাঙ্গায় পথ অবরোধ করল তৃণমূল ও এলাকার সাধারণ মানুষ।
  10. ইনস্টাগ্রামে আলাপ। সেখান থেকে বন্ধুত্ব। তার পরে নাবালিকাকে অপহরণ করে রাজস্থানে নিয়ে যায় ২৪ বছর বসয়ি যুবক। ১১ মাস ধরে চলে লাগাতার ধর্ষণ। অবশেষে বুধবার অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*