১০টা

Spread the love
  1. বারামতিতে হল অজিত পাওয়ারের শেষকৃত্য। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এনসিপি (এসপি)-র প্রধান শরদ পওয়ার। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
  2. রাজ্যে আসছেন ডেপুটি ইলেকশন কমিশনার সঞ্জয় কুমার। কমিশন সূত্রে খবর, রাজ্যে SIR সংক্রান্ত কাজ সঠিক ভাবে হচ্ছে কি না, তা খতিয়ে দেখবেন তিনি।
  3.  ১ ও ৮ মার্চ হবে এসএসসি-র গ্রুপ সি ও গ্রুপ ডি-র নিয়োগের পরীক্ষা। প্রথম দিন গ্রুপ সি, দ্বিতীয় দিন গ্রুপ ডি-র পরীক্ষা। ৮ হাজার ৪৭৭ শূন্যপদে হবে নিয়োগের পরীক্ষা। এরমধ্যে গ্রুপ সি-তে শূন্যপদ ২ হাজার ৯৮৯। গ্রুপ ডি-তে শূন্যপদ ৫ হাজার ৪৮৮।
  4. সৎ সাহস থাকলে সমস্ত সমস্যার মোকাবিলা করা সম্ভব। সাহস মানে গুলি চালানো নয়, মানুষ মারা নয়। বিদায় সংবর্ধনায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য ডিজি রাজীব কুমারের।
  5. নাজিরাবাদ গোডাউন থেকে বৃহস্পতিবার আরও চারজনের হাড়গোড় উদ্ধার হয়েছে সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো ২৫।
  6. একাধিক বিজেপি বিধায়ককে সঙ্গে নিয়ে নাজিরাবাদে  শুভেন্দু অধিকারী।
  7. কীর্ণাহারে সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ জন। আটক ১ জন। তিন জনই বীরভূমের বাসিন্দা এমনটাই জানালেন বীরভূমের পুলিশ সুপার।
  8. ক্রিকেটার মহম্মদ সামির পর এ বার প্রাক্তন জাতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীও পেলেন শুনানিতে ডাক।
  9. দিঘায় বেড়াতে এসে অস্বাভাবিক মৃত্যু হল এক পর্যটক মহিলার। মৃতার নাম ঝরনা পৈলান (২৭)।
  10. বনগাঁয় অনুষ্ঠানে গিয়ে মিমি চক্রবর্তীর হেনস্থার ঘটনার অভিযোগে তিন দিন পর তনয় শাস্ত্রীকে বাড়ি থেকে আটক করল বনগাঁ থানার পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*