- বুধবার সকালে মহারাষ্ট্রের বারামতিতে বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। প্রাণ হারিয়েছেন বিমানে থাকা তাঁর ২ নিরাপত্তারক্ষী, পাইলট ও ১ জন ক্রু।
- অজিত পাওয়ারের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোনে পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রী ফড়নবীশকে।
- অজিত পাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দুর্ঘটনার বিস্তারিত তদন্ত হোক, দাবি মমতার।
- অজিত পাওয়ারের মৃত্যুতে শোক অমিত শাহ, রাহুল, প্রিয়াঙ্কা, অভিষেক, সঞ্জয় রাউতের।
- অজিত পাওয়ারের অকালমৃত্যু, দিল্লি যাত্রা স্থগিত রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের বদলে বৃহস্পতিবার যাবেন দিল্লি। যাচ্ছেন না অভিষেকও।
- আজ সিঙ্গুরে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর। কয়েকশো উপভোক্তার হাতে তুলে দেবেন বাংলার বাড়ির টাকা।
- পাঞ্জাব কেশরী লালা লাজপত রাইয়ের জন্মদিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর।
- ছবিতে আর প্লেব্যাক নয়, লক্ষ লক্ষ অনুরাগীকে হতাশ করে ঘোষণা শিল্পী অরিজিত সিংয়ের।
- রাজ্যের সংশোধনাগারগুলি বন্দিদের রাখার জায়গা নেই, কী পদক্ষেপ করেছে রাজ্য, জানতে চায় হাইকোর্ট, আজ ফের শুনানি।
- ৫ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় পেশ হবে অন্তর্বর্তীকালীন বাজেট বা ভোট অন অ্যাকাউন্ট।
- শুনানির নামে হেনস্তা বন্ধ না হলে ফের আদালতে যাওয়ার হুঁশিয়ারি, কমিশনের সিইও দফতরে গিয়ে জানিয়ে দিল তৃণমূল।
- আনন্দপুর অগ্নিকাণ্ডে দীর্ঘক্ষণ জেরার পর বেশি রাতে গ্রেফতার ডেকরেটর গুদামের মালিক গঙ্গাধর দাস। আনন্দপুর অগ্নিকাণ্ডে মঙ্গলবার সন্ধ্যায় আরও ৩টি দেহ উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১১ জন।

Be the first to comment