প্রতিবেদন : ফের কাজের দিন সাতসকালে বিগড়ে গেল মেট্রো। দক্ষিণেশ্বর থেকে বরানগরের মধ্যে মেট্রো চলাচল আচমকা বন্ধ। সিগন্যাল সমস্যার দরুণ চলছে না ট্রেন৷ এমনই খবর মিলেছে মেট্রো সূত্রে। ফলে আপাতত বরানগর থেকে ক্ষুদিরাম পর্যন্ত চলাচল করছে মেট্রো। সকাল ৮.১৫ নাগাদ সিগন্যালে সমস্যা দেখা দেয়। কাজের দিনে সাতসকালে এভাবে মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা। কতক্ষণে পরিষেবা স্বাভাবিক হয়, সেটাই এখন দেখার। সিগন্যালিংয়ের ক্ষেত্রে ঠিক কী ধরনের সমস্যা দেখা গিয়েছে, তা খতিয়ে দেখছে মেট্রো কর্তৃপক্ষ। যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ব্যস্ত সময়ে বিভ্রাট কলকাতা মেট্রোর ক্ষেত্রে নতুন নয়। কখনও সিগন্যালিংয়ের সমস্যা, কখনও রেকের সমস্যা, কখনও লাইনে ত্রুটি, কখনও বা অন্য কোনও যান্ত্রিক ত্রুটি, লেগেই রয়েছে। নিট ফল বারংবার ব্যাহত হয় পরিষেবা। আর তার জেরে চূড়ান্ত ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা।

Be the first to comment