আজ মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রা স্থগিত

Spread the love

রোজদিন ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিল্লি যাত্রা আজ স্থগিত রাখা হয়েছে। মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যুর প্রেক্ষিতে তাঁর এই দিল্লি যাত্রা স্থগিত রাখা হয়েছে বলে জানা যায়।
রাজ্যে এসআইআরের প্রেক্ষিতে ব্যাপক আতঙ্ক,মৃত্যু মিছিল, হেনস্থা ইত্যাদির প্রতিবাদে সরব হয়েছে শাসক দল। এবার দিল্লি তে এই নিয়ে প্রতিবাদ দেখানোর কথা ছিল মুখ্যমন্ত্রীর। যাওয়ার কথা ছিল এসআইআরে প্রাণ যাওয়া একাধিক পরিবারের কয়েকজন সদস্যেরও। সূত্রের খবর,
অজিত পাওয়ারের মর্মান্তিক প্রয়াণের প্রেক্ষিতে আজ তা স্থগিত রাখা হোল।
আজ সিঙ্গুরে মুখ্যমন্ত্রী সভা আছে। সেখান থেকে তিনি ফের নবান্ন আসতে পারেন বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*