- বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পরেই কর্ণজোড়া এলাকায় তিস্তা ময়দানে জনপরিষেবা প্রদান কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর।
- রায়গঞ্জের মাটিতেই AIIMS গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত এপ্রিলে উত্তরবঙ্গে ভোটপ্রচারে এসে AIIMS গড়ার প্রতিশ্রুতি-সহ স্বাস্থ্য পরিষেবা ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই প্রতিশ্রুতি পূরণের ধাপ হিসেবেই বৃহস্পতিবার রায়গঞ্জের সভা থেকে AIIMS গড়ার ঘোষণা করলেন তিনি। শীঘ্রই কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।
- উত্তরবঙ্গের মানুষের সুবিধার্থে জলপাইগুড়িতেই সম্পূর্ণ ক্যান্সার হাসপাতাল গড়ার ঘোষণাও করেছেন তিনি।
- শুভেন্দু অধিকারী বলেন, “এসপি শ্রীরামপুর, ডিআইজি, আইজিকে বলে গেলাম, চোপড়ার কুখ্যাত গুণ্ডা, মাফিয়া বিধায়কের বিরুদ্ধে যত মামলা আছে, সব রিওপেন করবেন। যত জমি লুঠ করেছে এরা, সব উদ্ধার করবেন।”
- ইন্দ্রনীল সেনের ১৩ দিনের পুলিশ হেফাজত। ১০ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠাল ব্যাঙ্কশাল আদালত। দুর্গাপুজোর প্রিভিউ দেখানোর নামে মোটা টাকায় পাস বিক্রি করার অভিযোগ ওঠে মাস আর্ট নামে সংস্থার বিরুদ্ধে। সেখানে বহু টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ।
- কলকাতা পুরসভার ওয়ার্ড পুর্নবিন্যাস মামলায় অন্তর্বতী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট। অন্তর্বতী নির্দেশ দেওয়ার আবেদন খারিজ বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের। তবে মামলা খারিজ নয়। পরের শুনানিতে উভয়পক্ষের হলফনামা জমার নির্দেশ আদালতের।
- কালীপুজো ও ছটপুজোয় বাজির ব্যবহার নিয়ন্ত্রণে একগুচ্ছ নতুন নির্দেশনা জারি করল প্রশাসন। প্রশাসনের নির্দেশ অনুযায়ী, কালীপুজো ও ছটপুজোয় কেবল পরিবেশবান্ধব ‘গ্রিন ক্র্যাকার্স’ ফাটানোর অনুমতি থাকবে। শব্দবাজির ক্ষেত্রে সর্বোচ্চ শব্দসীমা ১২৫ ডেসিবেল এবং অন্যান্য ক্ষেত্রে ৯০ ডেসিবেল নির্ধারণ করা হয়েছে। কালীপুজোয় রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত এবং ছটপুজোয় সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে।
- কালীপুজোর আগে নিষিদ্ধ শব্দবাজি মজুত করে রাখার অভিযোগে গ্রেপ্তার এক বাজি ব্যবসায়ী। বুধবার রাতে বর্ধমান শহরের মেহেদিবাগান মসজিদতলা এলাকায় হানা দিয়ে ৪৭ কিলোগ্রাম নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় শেখ আরোজ (৩২) নামে এক যুবককে।
- কমিশনের লোভে সাইবার প্রতারকদের সঙ্গে হাত মেলানোর অভিযোগে ধরপাকড় চালিয়ে বেসরকারি এক ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজার-সহ মোট আটজনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করল নদিয়ার তেহট্ট থানার পুলিশ। সাইবার অপরাধীদের সহযোগিতা করার অভিযোগ তাঁদের বিরুদ্ধে।
- কোচবিহার রেলস্টেশন চত্বরে উচ্ছেদ নোটিস। ১০ দিনের সময় দিল রেল। বিপাকে প্রায় ৫০টি পরিবার।
- আইপ্যাক মামলার শুনানি শেষ হল সুপ্রিম কোর্টে। আপাতত রায়দান স্থগিত রাখল শীর্ষ আদালত। গত জানুয়ারি মাসে আইপ্যাক অফিসে ইডির তল্লাশি চালানোর সময় বাধা দেওয়ার অভিযোগ ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এরপরই মমতার বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি।
- ভয়াবহ দুর্ঘটনায় এক দম্পতি ও তাঁদের চার বছরের শিশু কন্যার মৃত্যু। গুরুতর জখম দম্পতির আরও দুই সন্তান। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে গুরুগ্রামে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে সোহনা এলাকার ধুনেলা গ্রামের কাছে দুর্ঘটনা ঘটে।
- কলেজ ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে TVK নেতা ক্রিস্টোফারকে। পুলিশ জানায়, তামিলনাড়ুর কন্যাকুমারী জেলায় এক ছাত্রীকে গাড়িতে লিফট দেওয়ার অছিলায় ক্রিস্টোফার যৌন হেনস্থা করেন বলে অভিযোগ।
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বৃহস্পতিবার ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১। প্রাথমিক তথ্য অনুযায়ী, দ্বীপপুঞ্জের বাম্বুফ্ল্যাট এলাকার উত্তর ও উত্তর-পশ্চিমে প্রায় ২১৮ কিলোমিটার দূরে কম্পনটি রেকর্ড করা হয়েছে।
- ইউক্রেনের ডিনিপ্রো শহরের রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রিবাহী ট্রেনকে লক্ষ্য করে রুশ ড্রোন হামলার অভিযোগ উঠল। বৃহস্পতিবারের এই হামলায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের স্থানীয় প্রশাসন। আহত হয়েছেন আরও অন্তত পাঁচ জন।

Be the first to comment