Indranil Sen, ১০ নভেম্বর অবধি পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

Spread the love

রোজদিন ডেস্ক :
ইউনেস্কো র নাম করে পুজোর পাস বিক্রি দুর্নীতির অভিযোগে ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের (Indranil Sen) আগামী ১০ নভেম্বর অবধি পুলিশ হেফাজত হোল।। গতকাল ই ডি র তলবে হাজিরা দিয়ে সিজিও কমপ্লেক্স থেকে তিনি বেরোনো মাত্র কলকাতা পুলিশ তাঁকে গ্রেফতার করে। আজ ব্যাঙ্কশাল আদালতে তাঁকে পেশ করে পুলিশ।
সরকারি আইনজীবী অভিজিৎ চ্যাটার্জি র দাবি, এটি আদতে জালিয়াতি, প্রতারণার মামলা। ইউনেস্কোর নিষেধ সত্বেও তাদের লোগো ব্যবহার করে কোটি কোটি টাকা তোলা হয়েছে।
তদন্তকারীদের আইনজীবীর দাবি, প্রাক্তন মন্ত্রী সরাসরি এই দুর্নীতিতে যুক্ত।
ইন্দ্রনীল সেনের আইনজীবী তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার করেন।
বিচারপতি সব পক্ষের বক্তব্য শুনে আগামী ১০ নভেম্বর অবধি প্রাক্তন মন্ত্রীর জেল হেফাজতের নির্দেশ দেন।
তাঁকে নিয়ে প্রাক্তন তৃণমূল জমানার পাঁচ মন্ত্রী দুর্নীতি সহ নানা অভিযোগে গ্রেফতার হয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*