Ex CM আইপ্যাক থেকে ইডি তল্লাশির মাঝেই ফাইল নিয়ে যান! আজ শীর্ষ আদালতে রায়দান স্থগিত

Spread the love

রোজদিন ডেস্ক : 
আইপ্যাক সংস্থার কর্ণধারের বাড়ি ইডি অভিযানের সময় তিনি হাজির হয়ে ফাইল নিয়ে এসেছিলেন। গত বছর প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই সব নিয়ে সিবি আই তদন্তের দাবিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল ইডি। রাজ্যে পালাবদলের পরেও এই মামলায় ইডি-র অবস্থান পালটায়নি। ইডির বক্তব্য ছিল, (মুখ্যমন্ত্রী হিসাবে) নিজের সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করে মমতা ব্যানার্জি নথি কেড়ে নিয়ে গেছেন। কয়লা দুর্নীতি নিয়ে তাদের তল্লাশিতে বাধা দেওয়া হয়েছিল।
দেশব্যাপী সাড়া জাগানো এই মামলায় আজ শুনানি শেষ হয়। দুই বিচারপতি প্রশান্ত মিশ্র ও বিচারপতি এন ভি অঞ্জরিয়ার বেঞ্চ আজ রায়দান স্থগিত রেখেছেন।
সাবেক তৃণমূলের বক্তব্য ছিল, ইডি তাদের (বিধানসভা) নির্বাচনের কৌশল চুরি করতে এসেছিল।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর চূড়ান্ত রায় দেয়নি শীর্ষ আদালত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*