প্রতিবেদন: কলকাতা পুরসভার (KMC Election) ওয়ার্ড পুনর্বিন্যস বা ডিলিমিটেশন মামলায় বৃহস্পতিবার কোনও অন্তর্বতী নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট। ফলে যা দাঁড়াল, নতুন ওয়ার্ড সংখ্যাতেই হবে কলকাতার পুরভোট। রাজ্য প্রশাসন ও এবং নির্বাচন কমিশন পুরভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে এর মধ্যেই। তারই মধ্যে এল কলকাতা হাইকোর্টের রায়। রায়ে বড় স্বস্তি পেল রাজ্য প্রশাসন। পুরভোটে করাতে তাদের সামনে আপাতত আর কোনও বাধা রইল না। কলকাতাকে ভেঙে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন করে ১৪৪ থেকে ২০৯টি ওয়ার্ড তৈরি করা হয়েছে। সেই ডিলিমিটেশন অনুযায়ীই হবে পুরভোট। ডিলিমিটেশনকে অবৈধ দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিরোধীদের একাংশ। এই মামলায় অন্তর্বতী নির্দেশের জন্য তাদের আবেদন বৃহস্পতিবার খারিজ করল কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চ। তবে পরের শুনানিতে উভয়পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। তবে এই রায়ের পর আপাতত কলকাতার পুর ভোটে কোনও বাধা থাকল না।

Be the first to comment