রোজদিন ডেস্ক :
রায়গাঞ্জের দিক নগরে এইমস তৈরি হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ঘোষণা করেছেন। রায়গঞ্জে তাঁর এই ঘোষণায় খুশির হাওয়া বয়ে যায়। বহুদিন ধরে ওখানে তাঁরা এইমসের অপেক্ষায় ছিলেন।
আজ রায়গঞ্জে মুখ্যমন্ত্রী বলেন,রাজ্য সরকার রায়গঞ্জের দিকনগরে এইমস তৈরি করবে বলে ঠিক করেছে। এই নিয়ে তাঁরা কেন্দ্রকে প্রস্তাব দেবেন। সব কাজ হয়ে গেলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীকে নিয়ে দিকনগরে ভূমি পুজো অনুষ্ঠানে তিনি আসবেন।
প্রয়াত কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সি ই প্রথম রায়গঞ্জে এইমস হবে বলে জানিয়েছিলেন। কার্যত এটি তাঁর স্বপ্ন প্রকল্প ছিল। যদিও প্রাক্তন টিএমসি সরকারের
অসহযোগিতায় তা রূপায়িত হয়নি বলে অভিযোগ।
আজ মুখ্যমন্ত্রীর ঘোষণায় রায়গঞ্জবাসীর সঙ্গে খুশি প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সির স্ত্রী দীপা দাসমুন্সিও।
তিনি বলেন, “আমাদের কোন ও প্রয়োজন হলে আমরা সব সময় ই আছি!” এটি ওঁর স্বপ্নের প্রকল্প ছিল।
দীর্ঘ রাজনৈতিক জীবনে উত্তরবঙ্গের চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে গেছেন।

Be the first to comment