মাইথনের বাঁধের কোনও ক্ষতি করতে পারবে না ঘূর্ণিঝড় ইয়াস, এমনটাই দাবি DVC কর্তৃপক্ষর

Spread the love

মাইথনের বাঁধের কোনও ক্ষতি করতে পারবে না ঘূর্ণিঝড় ইয়াস। এমনটাই দাবি করল DVC কর্তৃপক্ষ। মঙ্গলবার এ বিষয়ে নবান্নের সঙ্গে আলোচনা হয়েছে DVC-র কর্তাদের। জানা গিয়েছে, বৃষ্টির প্রকোপে যদি মাইথনের জলস্তর অনেকটা বেড়ে যায়, একমাত্র তখনই বাধ্য হয়ে জল ছাড়তে হতে পারে। এ কথাই রাজ্য সরকারকে জানানো হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফ থেকে। তবে হিসেব অনুযায়ী, এখনই যে জল ছাড়ার প্রয়োজন নেই সে কথাও জানানো হয়েছে। যদি একান্ত জল ছাড়ার দরকার পড়ে, সে কথা নবান্নকে জানিয়ে দেওয়া হবে। এ কথাও জানিয়েছে DVC।

দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফ থেকে জানানো হয়েছে, তাদের বাঁধগুলিতে জল ধারণ ক্ষমতা অনেকটাই রয়েছে। জানানো হয়েছে, এখন সেভাবে কোনও বাঁধে জল নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*