কলকাতায় হতে পারে টর্নেডো। এমন আশঙ্কাই করা হচ্ছে। এই সময়ে কলকাতাবাসীকে বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, মঙ্গলবার হালিশহর ও ব্যান্ডেলে আচমকাই টর্নেডো হয়। যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
মঙ্গলবার বিকেলে আচমকাই ব্যান্ডেল ও হালিশহরে টর্নেডো হয়। আকাশ কালো করে ধেয়ে আসতে দেখা যায় ঝড়।। মুহূর্তের তাণ্ডবে কার্যত ধ্বংসলীলা চলে ব্যান্ডেল চার্চ সংলগ্ন এই এলাকায়। ভেঙে পড়ে দোকানপাট-গাছপালা। একইভাবে কয়েক মুহূর্তের জন্য নৈহাটি সহ হালিশহরে একাধিক এলাকা তছনছ হয়। একাধিক বাড়ি ভেঙে পড়ায় আতঙ্ক ছড়ায় এলাকায়। এই ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে।

Be the first to comment