রোজদিন ডেস্ক : আমেরিকার মধ্যস্থতায় সম্পূর্ণ সংঘর্ষবিরতিতে রাজি ভারত ও পাকিস্তান। বড়সড় দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর একটি সোশাল মিডিয়া পোস্টে এমনটাই দাবি করা হয়েছে। ট্রাম্পের দাবি, গোটা রাত দীর্ঘ আলোচনার পর দুই দেশই এই মুহূর্ত থেকে সম্পূর্ণরূপে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। যুদ্ধ থামায় দুই দেশকেই শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
— Donald J. Trump (@realDonaldTrump) May 10, 2025
ট্রাম্পের পোস্টের পরই বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আজ বেলা ৩টে ৩৫ মিনিটে দুপক্ষের মধ্যে আকাশ জল এবং স্থলপথে সম্পূর্ণরূপে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বিকেল ৫টা থেকেই দুদেশের মধ্যে সংঘর্ষবিরতি শুরু হয়েছে। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারও সোশাল মিডিয়ায় যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন।

Be the first to comment